News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারগুলিতে ঘন ঘন অগ্ণিকান্ড সন্দেহ প্রকাশ বিজেপি নেতৃত্বের
Image

বাজারগুলিতে ঘন ঘন অগ্ণিকান্ড সন্দেহ প্রকাশ বিজেপি নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর মঠ চৌমুহনী বাজারের বেশকিছু দোকান৷ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান গুলি পরিদর্শনে যান বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অলক ভট্টাচার্য৷ তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখার পর কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে৷ পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি রাজধানীতে পর পর কয়েকটি অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ পর পর এই অগ্ণিকাণ্ডের ঘটনা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ পাশাপাশি তিনি প্রশাসনের নিকট দাবি জানান এই অগ্ণিকাণ্ডের ঘটনার সঠিক তদন্তের৷ একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণের দাবি জানান৷


রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ড রাজধানীর মঠ চৌমুহনী বাজারে৷ অগ্ণিকাণ্ডের ফলে পুরে ছাই হয়ে যায় বাজারের একাংশ৷ ঘটনার বিবরণে জানা যায় গভীর রাতে মঠচৌমুহনী বাজারের সামনের অংশে অগ্ণিসংযোগ ঘটে৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বেশ কয়েকটি দোকান৷ বাজারের ব্যবসায়ীরা ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়৷ দ্রুত মহারাজগঞ্জ বাজার থেকে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা৷

পরবর্তী সময় আগরতলা শহর ও শহরতলির ফায়ার ষ্টেশন গুলি থেকে এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর ৯ টি ইঞ্জিন৷ দমকল বাহিনীর ৯ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ ততক্ষণে আগুনে পুরে ছাই হয়ে যায় বাজারের ১০ থেকে ১৫ টি দোকান৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে জানা যায় নি৷ দমকল বাহিনীর কর্মীদের অভিমত বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷ তবে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর অভিমত মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top