News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা রক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ গন্ডাছড়া হাসপাতালে , তালা দিয়ে বিক্ষোভ দেখাল আইপিএফটি
Image

নিরাপত্তা রক্ষী নিয়োগে অনিয়মের অভিযোগ গন্ডাছড়া হাসপাতালে , তালা দিয়ে বিক্ষোভ দেখাল আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৩ নভেম্বর৷৷ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে বেসরকারী নিরাপত্তা রক্ষী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে সোমবার হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের অফিস রোমে তালা ঝুলিয়ে দিয়ে আইপিএফটি বিক্ষোভ প্রদর্শন করে৷ এই দিন আইপিএফটি-র দলীয় কর্মী সমর্থকরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ এমনকি নিরাপত্তা রক্ষীদের অফিস রোমে তালা ঝুলিয়ে দেয়৷


আইপিএফটির নেতৃত্বের অভিযোগ হাসপাতালে সিকিউরিটি গার্ড নিয়োগ প্রক্রিয়া বৈধ ছিল না৷ সম্পূর্ণ অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে৷ তারা আরো জানান এই বিষয়ে চলতি মাসের চার তারিখ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট দলের পক্ষ থেকে ডেপুডেশন দেওয়া হয়েছিল৷ কিন্তু বিশ দিন অতিবাহিত হওয়ার পরও আজ অব্দি কোন সদুত্তর না পেয়ে এই দিন অফিস রোমের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়৷


দলের নেতৃত্বের আরো অভিযোগ তাদের দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিধায়ক এই বিষয়ে কোন কিছু জানেন না৷ বিধায়ককে এক প্রকার ঘুমে রেখে অনৈতিক ভাবে নিয়োগ করা হয়েছে যাহা সম্পূর্ণ অবৈধ বলে তাদের অভিযোগ৷ তারা আরো জানান যতদিন না পর্যন্ত তার কোন একটা সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত অফিস রোমে তালা ঝুলানো থাকবে৷ এই দিনের বিক্ষোভ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের প্রথম সারির নেতৃত্ব প্রেম সাধন ত্রিপুরা, উত্তম ত্রিপুরা, মধু ত্রিপুরা, শান্তি ত্রিপুরা, বিরেন ত্রিপুরা প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top