News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্ব প্রসঙ্গে ফের নীতীশ কুমারের বিরুদ্ধে সরব তেজস্বী যাদব
Image

বেকারত্ব প্রসঙ্গে ফের নীতীশ কুমারের বিরুদ্ধে সরব তেজস্বী যাদব

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.): বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। ক্ষমতায় ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি- জেডিইউ নেতৃত্বাধীন এন ডি এ জোট। কিন্তু এখনও বেকারত্ব সহ একাধিক বিষয়ে দ্বন্দ্ব অব্যহত বিহার রাজনীতিতে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজেডি নেতা তথা বিহার রাজনীতির নয়া তারকা তেজস্বী যাদব জানিয়েছেন, দেশের বেকারত্বের রাজধানীতে পরিণত হয়েছে বিহার। জনগণ অপেক্ষা করতে নারাজ। আগামী এক মাসের মধ্যে প্রতিশ্রুতি মত তারা (বিজেপি- জেডিইউ জোট সরকার) যদি ১৯ লক্ষ কর্মসংস্থান দিতে না পারে তবে জনগণের সাথে জোটবদ্ধ হয়ে রাজ্যজুড়ে আন্দোলন হবে।

উল্লেখ করা যেতে পারে, সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের সময় বেকারত্ব ও কর্মসংস্থান অন্যতম জ্বলন্ত প্রসঙ্গ হয়ে দেখা দিয়েছিল। নির্বাচনের সময় ১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপি-জেডিইউ জোটের তরফের দেওয়া হয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top