News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক মহিলা সহ তিন মাওবাদী
Image

ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক মহিলা সহ তিন মাওবাদী

রায়পুর, ২৩ নভেম্বর (হি.স.):  ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন সন্দেহভাজন মাওবাদী | সোমবার ছত্তিসগড়ের কাঙ্কের জেলার রাওঘাট থানা এলাকার এই গুলির লড়াইয়ে হতদের মধ্যে আছে একজন মহিলাও। মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন এক সশস্ত্র সীমা বল (এসএসবি)-র জওয়ান । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি অটোমেটিক রাইফেল-সহ তিনটি আগ্নেয়াস্ত্র। নিহত জঙ্গিদের দেহগুলি শনাক্ত করা যায়নি।  

ছত্তিসগড়ের বিভিন্ন এলাকায় এখনও মাওবাদীদের গতিবিধি যথেষ্ট তৎপর। যা নিয়ে চিন্তিত কেন্দ্র। বিশেষত জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে প্রায়দিন চোখে পড়ছে মাওবাদীদের সক্রিয় উপস্থিতি। সোমবার রাওঘাট থানা এলাকায় বেশ কয়েকজন সশস্ত্র মাওবাদী লুকিয়ে থাকার খবর পান নিরাপত্তারক্ষীরা। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযানে যান জওয়ানরা। এলাকায় পৌঁছতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তারক্ষীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। জওয়ানদের গুলিতে শেষমেশ তিন মাওবাদী নিহত হয়।

বস্তার রেঞ্জ পুলিশের আইজি পি সুন্দররাজ  জানিয়েছেন, এ দিন সকালে রাওঘাট থানার অধীনে তাড়োকি জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তিন জঙ্গির সংঘর্ষ হয়। তিনি জানিয়েছেন, ‘মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে সশস্ত্র সীমা বল (এসএসবি) বাহিনীর একটি দলের। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় মাওবাদীরা আত্মগোপন করে আছে জেনে সকালে জঙ্গল ঘিরে ফেলেন বাহিনীর সদস্যরা। এর পরেই নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।’

আইজি জানিয়েছেন, ‘নিহত মাওবাদীদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। অন্তঃগড়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে আহত জওয়ানকে।’

ছত্তিশগড় পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এ দিন পর্যন্ত চলতি বছরে বস্তার রেঞ্জের সাতটি জেলায় মোট ৩০ জন মাওবাদী জঙ্গিকে খতম করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top