News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্য ২০২৪! ১২০ দিনে গোটা দেশ সফর করবেন বিজেপি সভাপতি
Image

লক্ষ্য ২০২৪! ১২০ দিনে গোটা দেশ সফর করবেন বিজেপি সভাপতি

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ২০১৯ থেকেও ভালো ফল করে দেখাতে মরিয়া বিজেপি। তার প্রস্তুতি এবছর থেকে শুরু করে দেবে গেরুয়া শিবির। সেই প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে চলতি বছরের ডিসেম্বর থেকে ১২০ দিনের গোটা ভারত সফরে বের হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। রবিবার দিল্লিতে দলের সদর কার্যালয় এ কথা জানিয়েছেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।


 রবিবার অরুণ সিং জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি এই একশ কুড়ি দিনে প্রতিটা রাজ্যে যাবেন। প্রতিটা রাজ্যে তিনি ১১ থেকে ১৪টি বৈঠক বা সমাবেশ করবেন। দলের তৃণমূল স্থরের নেতৃবৃন্দকে উজ্জীবিত করার জন্য বুথ, মন্ডল এবং জেলা স্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সেইসব লোকসভা কেন্দ্রগুলিকে যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি হেরেছিল। পাশাপাশি প্রতিটি রাজ্য বিধানসভা নির্বাচনে দলকে ভাল ফল এনে দিতে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জেলা স্তরের সংযোগ আরও সুদৃঢ় করতে এই পদক্ষেপ।

অরুণ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে চলেছে তারও বিস্তারে প্রচার করবেন সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা । এই সফরে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ব্যক্তিগত স্তরে মিলিত হবেন বিজেপি সভাপতি। জেলার নেতৃবৃন্দকে বিজেপির সভাপতির সামনে রণকৌশলের নকশা প্রস্তুত করে দেখাতে হবে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top