News Flash

  • Home
  • Uncategorized
  • বিন্ধ্যাচল ও বুন্দেলখন্ড অঞ্চলে দ্রুততার সঙ্গে পানীয় জল সরবরাহের কাজ করা হবে : প্রধানমন্ত্রী
Image

বিন্ধ্যাচল ও বুন্দেলখন্ড অঞ্চলে দ্রুততার সঙ্গে পানীয় জল সরবরাহের কাজ করা হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): বিন্ধ্যাচল হোক বা বুন্দেলখন্ড। সম্পদে ভরপুর থাকা সত্ত্বেও অভাব জনিত সমস্যায় ভুগছে এই দুই অঞ্চল। এই অঞ্চল দিয়ে বয়ে চলা একাধিক নদী থাকা সত্বেও পানীয় জলের অভাব এবং খরা এখানকার নিত্যসঙ্গী। স্বাধীনতার পর কয়েক দশক ধরে যে অঞ্চলে সবথেকে বেশি বঞ্চিত করা হয়েছে সেটি হল বিন্ধ্যাচল। ফলে বাধ্য হয়ে বহু মানুষ এখান থেকে চলে গিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্র জেলায় গ্রামীণ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পানীয় জল সরবরাহের কাজ এখানে দ্রুততার সাথে হচ্ছে। আগামী দিনে এখানকার ৩৫০০ গ্রামকে পানীয় জল সরবরাহ প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। এতে করে উপকৃত হবে ৪০ লাখের বেশি পরিবার। বিগত কয়েক বছরের মধ্যে এখানে প্রভূত উন্নতি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও উন্নয়নের চাকা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা করে দেখিয়েছে উত্তরপ্রদেশ সরকার। বর্তমান সরকার এবং জনগণ উত্তরপ্রদেশের ভাবমূর্তিতে পরিবর্তন এনেছে। রাজ্য সরকারের প্রকল্প ‘ হার ঘর জল ‘ ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২.৬০ কোটি পরিবার উপকৃত হয়েছে।

রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিগত ৭০ বছরে রাজ্যের বিন্দ্য অঞ্চলের ৩৯৮ গ্রামে পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়া গিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরো ৩ হাজার গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া যাবে। মির্জাপুর এবং সোনভদ্র জেলার প্রায় ৪২ লক্ষ জনগণ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। এই প্রকল্পের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রামীণ জল এবং শৌচ কমিটি বা জল সমিতিকে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫,৫৫৫.৩৮ কোটি টাকা। আগামী ২৪ মাসের মধ্যে গড়ে তোলা হবে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top