News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু : জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার জেএমসি-র, কাঞ্চনপুর মহকুমা বনধ চলবে
Image

ব্রু : জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার জেএমসি-র, কাঞ্চনপুর মহকুমা বনধ চলবে

আগরতলা, ২১ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য সান্ত্বনা চাকমা এবং স্থানীয় বিধায়ক ভগবান দাসের মধ্যস্থতায় শনিবার বিকেলের পর পানিসাগরে ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়েছে৷ জয়েন্ট মুভমেন্ট কমিটি অবরোধ প্রত্যাহার করেছে৷ তবে, কাঞ্চনপুর মহকুমায় চলমান বনধ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন কমিটির সদস্য নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ৷ তাঁর কথায়, আগামীকাল ধর্মনগরে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে বৈঠকে মিলিত হব আমরা৷ ওই বৈঠকে ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের আপত্তিগুলি ত্রিপুরা সরকার মেনে নেয় এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তবেই বনধ প্রত্যাহার করা হবে৷


শনিবার রাতে টেলিফোনে তিনি জানিয়েছেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ভগবান দাসের সাথে আজ পানিসাগরে অবরোধ প্রত্যাহার নিয়ে জেএমসি-র দীর্ঘ আলোচনা হয়েছে৷ ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে নেবে জেএমসি৷ তবে, কাঞ্চনপুর মহকুমায় বনধ এখনই প্রত্যাহার করা হবে না৷ তাঁর সাফ কথা, ব্রু শরণার্থী পুনর্বাসনে আমাদের দাবি সম্পর্কে মুখ্যমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিলেই বনধ প্রত্যাহার করা হবে৷


রঞ্জিত নাথ জানিয়েছেন, আগামীকাল ব্রু ইস্যুতে উপাধ্যক্ষ আমাদের সাথে আলোচনা করবেন৷ ওই বৈঠকে উত্তর ত্রিপুরার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং কাঞ্চনপুরের মহকুমাশাসক উপস্থিত থাকবেন৷ তিনি বলেন, জেএমসি পুনরায় প্রশাসনের কাছে ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তিগুলি তুলে ধরবে৷ তাঁদের কাছে প্রতিকার চাইবে৷ ফলে, এখনই বনধ প্রত্যাহার করা কোনওভাবেই সম্ভব নয় বলে তিনি সাফ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top