News Flash

  • Home
  • Uncategorized
  • ঊনকোটি পর্যটন কেন্দ্রে উদ্ধার মহিলার মৃতদেহ
Image

ঊনকোটি পর্যটন কেন্দ্রে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷শনিবার সকালে ঘটনার খবর পেয়ে ঊনকোটি পর্যটন কেন্দ্রে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ সেখান থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ পুলিশ জানিয়েছে মৃতদেহটি স্থানীয় এক মহিলার৷


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক ল্যাব এর লোকজনরাও৷ কিভাবে ওই মহিলার এখানে আসলো কিংবা কিভাবে তার মৃত নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ উল্লেখ্য গত কিছুদিন আগে পর্যটন কেন্দ্রে এক ব্যক্তিকে নিশংস ভাবে খুন করা হয়েছিল৷ এই খুনের ঘটনায় সেখানকার দুই পূজারীকে গ্রেপ্তার করা হয়েছিল৷খুনের ঘটনার পর মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top