News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ছে করোনার প্রকোপ, টরোন্টোতে সোমবার থেকে ২৮-দিনের লকডাউন
Image

বাড়ছে করোনার প্রকোপ, টরোন্টোতে সোমবার থেকে ২৮-দিনের লকডাউন

টরোন্টো, ২১ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের সংক্রমণ রুখতে পুনরায় লকডাউন লাগু হতে চলেছে কানাডার বৃহত্তম শহর টরোন্টোতে। টরোন্টো ছাড়াও আগামী সোমবার, ২৩ নভেম্বর থেকে লকডাউন লাগু করা হবে টরোন্টোর পীল অঞ্চলে। ২৩ নভেম্বর থেকে লকডাউন লাগু থাকবে পরবর্তী ২৮ দিন। অন্টারিও প্রিমিয়ার ডাউগ ফোর্ড ঘোষণা করেছেন, ‘পরিস্থিতি ভীষণ খারাপ ও উদ্বেগজনক, তাই পুনরায় পদক্ষেপ নেওয়া দরকার। ২৩ নভেম্বর, সোমবার থেকে টরোন্টো ও পীল-এ লকডাউন বলবৎ করা হবে।’

২৮ দিনের লকডাউনে বাড়ির বাইরে, বিয়ে অথবা শেষকৃত্যে ১০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। বাড়ির ভিতরে ব্যক্তিগত জমায়েত নিষিদ্ধ। বন্ধ থাকবে সেলুন, ব্যামাগার প্রভৃতি। তবে, স্কুল খোলা থাকবে। রেস্তোঁরা এবং অপ্রয়োজনীয় স্টোরগুলি শুধুমাত্র পিকআপ এবং ডেলিভারির জন্য খোলা থাকবে। উল্লেখ্য, কানাডায় শুক্রবার পর্যন্ত করোনা কেড়ে নিয়েছে ১১,২৭৩ জনের প্রাণ। আক্রান্তের সংখ্যা ৩১৭,০০০।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top