News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক বিশ্বের কাছে উদাহরণ : প্রধানমন্ত্রী
Image

ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক বিশ্বের কাছে উদাহরণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ নয়, সমগ্র বিশ্বের কাছে উদাহরণ। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, প্রতিটি ভারতীবাসীর মতো আমারও ভুটানের প্রতি বিশেষ ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ভার্চুয়ালি ভুটানে দ্বিতীয় পর্যায়ে রূপে কার্ড-এর সূচনা করছেন। শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রসংশা করে ভুটানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘অতিমারী মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব প্রসংশনীয়। আমি নিশ্চিত মহামারী কাটিয়ে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে। ভ্যাকসিন প্রস্তুতে ভারতের নেতৃত্বে আশার আলো দেখছে সবাই। ভুটানের জন্য ভ্যাকসিন সরবরাহে আশ্বাসের জন্য আপনি (নরেন্দ্র মোদী) এবং আপনার সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।’


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে বলেন, প্রতিটি ভারতীয়ের মতোই আমারও ভুটানের প্রতি বিশেষ ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে। আপনার সঙ্গে ( ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং) যখনই দেখা করি, তখন ভীষণ ভালো লাগে। ভারত ও ভুটানের মধ্যে অনন্য সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, বিশ্বের কাছে সেরা উদাহরণ। আমি জানতে পেরে অত্যন্ত খুশি হয়েছি যে, ভুটানে ইতিমধ্যেই ১১,০০০ সফল রূপে লেনদেন হয়েছে। করোনা না হলে এই সংখ্যা আরও বেশি হত। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী বছর ইসরোর সাহায্যে ভুটানের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কাজ দ্রুততার সঙ্গে হচ্ছে, এজন্য আমি আনন্দিত। এজন্য ডিসেম্বরে ভুটানের চারজন মহাকাশ ইঞ্জিনিয়ার ইসরোতে যাবেন, তাঁদের আমার অভিনন্দন। ভারত সম্প্রতি প্রাইভেট উদ্যোগের জন্য স্পেস সেক্টরকে উন্মুক্ত করেছে। এর ফলে ক্ষমতা, উদ্ভাবন ও দক্ষতা উৎসাহ পাবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top