News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের শিবগঞ্জে ভটভটি খাদে পড়ে মৃত ৯, আহত আরও ৬ জন
Image

বাংলাদেশের শিবগঞ্জে ভটভটি খাদে পড়ে মৃত ৯, আহত আরও ৬ জন

ঢাকা, ১৯ নভেম্বর (হি.স.): বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে নিহত নয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার শাহাবাজ ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে আবুল কাসেম (৪০), এরফান আলীর ছেলে বাবুল (২২), তাজামুল হক (৫০) ও তার ছেলে মিঠুন (২৪), কাবিলের ছেলে কারিম (৪০), আমিরুল হকের ছেলে মিলু (৪০), রেহমানের ছেলে আতউল রহমান (২৮), দাইপুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩) ও আজিজুলের ছেলে আহাদ (২২)। আহতদের মধ্যে হামদুল (৩০) নামে একজনের নাম জানা গেছে। স্থানীয়রা ও শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াদিঘী এলাকার ১৫ জন ধানকাটা শ্রমিক বরেন্দ্র এলাকা থেকে ভটভটি করে ধানসহ বাড়ি ফিরছিলেন। পথে বারিকবাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে পড়ে ভটভটিটি উল্টে ঘটনাস্থলেই আটজন মারা যান। এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।  

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সাবের উদ্দিন প্রমাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত আরও সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top