News Flash

  • Home
  • Uncategorized
  • বলিভিয়ায় নতুন ভাইরাল সংক্রমণ, বিশ্বজুড়ে আতঙ্ক
Image

বলিভিয়ায় নতুন ভাইরাল সংক্রমণ, বিশ্বজুড়ে আতঙ্ক

বলিভিয়া, ১৮ নভেম্বর (হি. স.) : করোনা আতঙ্কের মাঝেই নতুন এক ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বলিভিয়ায় ।  এই ভাইরাল সংক্রমণ এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়তে পারে। সংস্পর্শে এলেও হতে পারে সংক্রমণ। জ্বরজারি, বমি, মাড়ি থেকে রক্তপাত, গায়ে ব্যথা, পেটে ব্যথা এই সংক্রমণের প্রাথমিক উপসর্গ। এই নতুন সংক্রমণের খবর গোটা বিশ্বজুড়েই আতঙ্কের সৃষ্টি হয়েছে।তথ্য মতে,  ইবোলার মতোই  জ্বরের উপসর্গ তৈরি করে এই ভাইরাসটি। ২০০৪ সালে খুব ছোট পরিসরে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। বলিভিয়ার উত্তরে লা পাজ প্রদেশের ছাপারে অঞ্চলে এই ভাইরাল সংক্রমণ শুরু হওয়ার কারণে এই ভাইরাসকে ছাপারে ভাইরাসও বলা হচ্ছে। গার্ডিয়ানের রিপোর্টে প্রকাশিত হয়েছে ২০১৯ এ এই ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। লা পাজ শহরের স্বাস্থ্যকেন্দ্রটিতে তিনজন স্বাস্থ্যকর্মী তাঁদের সংস্পর্শে আসেন। ওই দুই রোগীর মধ্যে একজন, এবং তিন স্বাস্থ্যকর্মীর মধ্য দুজনের মৃত্যু হয়েছে। এই তথ্য সামনে আসতেই ছড়িয়েছে আতঙ্ক। সিডিসি-র এপিডেমিওলজিস্টরা বলছেন, বডি ফ্লুইডের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top