News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়-মিজোরামে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতন, প্রতিবাদে ২০ নভেম্বর কলকাতায় বিক্ষোভ সমাবেশ
Image

মেঘালয়-মিজোরামে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতন, প্রতিবাদে ২০ নভেম্বর কলকাতায় বিক্ষোভ সমাবেশ

গুয়াহাটি, ১৮ নভেম্বর (হি.স.) : মেঘালয় এবং মিজোরামে ক্রমবর্ধমান বাঙালি নির্যাতনের প্রতিবাদে আগামী ২০ নভেম্বর কলকাতায় বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি অধ্যুষিত দুই রাজ্যে বাঙালি নির্যাতন, মিজোরামের পুলিশ ও এনজিও কর্তৃক বাঙালি অধ্যুষিত অসমের বরাক উপত্যকার তিন জেলাঘেঁষা সীমান্তে আড়াই থেকে তিন কিলোমিটার জমি জবরদখল, মণিপুরে ইনার লাইন পারমিট, নাগরিকত্ব আইনের টালবাহানা, নাগরিকপঞ্জির নামে বাঙালিদের হয়রানি প্রভৃতির প্রতিবাদে ২০ নভেম্বর কলকাতার ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। 

দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদের আহ্বানে এবং ‘আমরা বাঙ্গালী’র কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ওই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন এসএমডিসি নেতা রাজু ঘোষ, ‘আমরা বাঙ্গালী’-র কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়, অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ, টিএমসি মুখপাত্র বিজন সরকার, শিবসেনার প্রদেশ সভাপতি অলোক সরকার, আরপিআই-এর প্রদেশ সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, অল ইন্ডিয়া খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরুণ বিশ্বাস, বুদ্ধিষ্ট ধর্মগুরু ভদন্ত ধর্মরত্ন খের, এমএমডিসি ন্যাশনাল যুব কমিটির সভাপতি সাবির আলি মল্লিক, নিখিল ভারত উদ্বাস্তু সমিতির নেতা ডা. আশিস ঠাকুর, অবসরপ্রাপ্ত তিন আইপিএস আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দেবকুমার মুখোপাধ্যায়। এছাড়া আইনজীবী দেবাশিস সাহা, এমএমডিসি প্রদেশ সভাপতি সৌরভপ্রিয় দত্ত, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সুমন গঙ্গোপাধ্যায় প্রমুখ প্রস্তাবিত সমাবেশে উপস্থিত থাকবেন।

সমাবেশে দলে দলে যোগ দিয়ে আন্দোলন সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।  এক প্রেস বার্তায় ‘আমরা বাঙ্গালী’র অসম প্রদেশ সচিব সাধন পুরকায়স্থ এ খবর জানিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top