News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রীদের মন্ত্রক বন্টন করলেন নীতীশ কুমার
Image

মন্ত্রীদের মন্ত্রক বন্টন করলেন নীতীশ কুমার

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি. স.): নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের মন্ত্রক বন্টন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

নীতীশ কুমার নিজের হাতে রাখলেন স্বরাষ্ট্র, সার্বিক প্রশাসনিক কাজকর্ম, ভিজিলান্স এর মতন দফতর। উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ পেয়েছেন অর্থ, বন ও পরিবেশ, তথ্যপ্রযুক্তি, বিপর্যয় মোকাবিলা, নগরোন্নয়ন, আবাসন। অপর উপমুখ্যমন্ত্রী রেনু দেবী পেয়েছেন পঞ্চায়েত রাজ, শিল্প (ইন্ডাস্ট্রি), অনগ্রসর ও অতিঅনগ্রসর শ্রেণী কল্যাণ। গ্রামোন্নয়ন, জলসম্পদ, তথ্য, জনসংযোগ, পরিষদীয় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় চৌধুরীকে। পরিকল্পনা ও উন্নয়ন, বিদ্যুৎ, খাদ্য ও ক্রেতা বিষয়ক, এক্সাইজ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেন্দ্র প্রসাদ যাদবকে।

রাজ্যের শিক্ষামন্ত্রী করা হয়েছে মেওয়ালাল চৌধুরীকে। পরিবহনমন্ত্রী শীলা মণ্ডল। স্বাস্থ্য, সড়ক নির্মাণ, শিল্প ও সংস্কৃতি, যুব কল্যাণ মন্ত্রকের মন্ত্রী করা হয়েছে মঙ্গল পান্ডেকে। সংখ্যালঘু উন্নয়ন, সামাজিক ন্যায়মন্ত্রী হয়েছেন অশোক চৌধুরী। জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী রাম প্রীত পাসওয়ান। কৃষি, সমবায় মন্ত্রকের দায়িত্বভার দেওয়া হয়েছে অমরেন্দ্র প্রতাপ সিং। পর্যটন, শ্রম, খনি জীবেশ মিশ্র। রাজস্ব ও আইন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন রাম সুরত রাই।

উল্লেখ করা যেতে পারে, সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও আরও ১৪ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এদের মধ্যে পাঁচজন জেডিইউ, সাতজন বিজেপি, হাম একজন, ভিআইপি একজন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top