News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম
Image

ত্রিপুরায় সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম

আগরতলা, ১৭ নভেম্বর (হি.স.) : ত্রিপুরায় রাষ্ট্রীয় বাল (শিশু) স্বাস্থ্য কার্যক্রম সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে, যে সমস্ত শিশু জন্মগত রোগ, বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা। জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোর-কিশোরীদের এই সুবিধা প্রদান করা হয়।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য-সচিব জানিয়েছেন, এ-সমস্ত রোগীকে শনাক্ত করার জন্য চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসাকর্মীদের নিয়ে গঠিত জেলা এবং মহকুমাভিত্তিক দল গঠন করা হয়েছে যাঁরা বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এ-সমস্ত শিশুদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করেন। বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় এই টিম ২০২০ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ৭৫৭টি গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসে এবং ১,১৮৫টি রুটিন টীকাকরণ সেশনে গিয়ে শিশুদের পরীক্ষা করেছেন।


তিনি জানান, ২০২০ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসাকর্মীদের নিয়ে গঠিত আরবিএসকে টিম মোট ১৪,৮৬৮টি শিশুকে পরীক্ষা করেছে। এই সময়কালে বাঁকা পা বা ক্লাব ফুট রোগ নিয়ে জন্মানো ১৮টি শিশুর সরকারিভাবে চিকিৎসা হয়েছে। তিনি বলেন, যে-সমস্ত শিশু হৃদরোগ নিয়ে জন্মায় তাদের এই প্রকল্পের আওতায় সরকারি খরচায় চিকিৎসা করা হয়। এখন পর্যন্ত ১৭ জন এ রকম শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় বাইরের রাজ্যের বেসরকারি উন্নতমানের হাসপাতালে ও রাজ্যে অপারেশন করা হয়েছে। ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট অথবা ঠোট বা তালু কাটা একজন শিশুর অপারেশন ইতিমধ্যে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। আরও ৩৭ জনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। 


সদস্য-সচিব জানান, শ্রবণশক্তির সমস্যা রয়েছে এমন ১৯ জনের, জন্মগত বধিরতা রয়েছে এমন ৫ জনের এবং জন্মগত চোখে দেখার সমস্যা রয়েছে এমন ১৬ জনের চিকিৎসা এই সময়কালে বিনামুল্যে হয়েছে। তাঁর দাবি, যে-সমস্ত শিশু উপরোক্ত যে-কোনও অসুখে ভুগছে, তাদের অভিভাবকগণ এই দলের সঙ্গে অথবা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিংবা জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিক (এসডিএমও)-এর সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে পারেন। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top