News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পিকআপ-গাড়ি, মৃত্যু ৭ জন শ্রমিকের
Image

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পিকআপ-গাড়ি, মৃত্যু ৭ জন শ্রমিকের

মান্ডি, ১৬ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি পিকআপ-গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছেন একজন। তাঁকে উদ্ধার করে মান্ডির হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাত ২.৩০ মিনিট থেকে তিনটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে মান্ডি জেলার পুলঘ্রাত এলাকার কাছে সুকেতি খাদ জল প্রবাহে। নিহতদের বাড়ি বিহারে, তাঁরা প্রত্যেকেই পেশায় শ্রমিক।


পুলিশ সূত্রের খবর, বিহার থেকে হিমাচল প্রদেশে এসেছিলেন শ্রমিকরা। রবিবার গভীর রাতেই এসে পৌঁছেছিলেন তাঁরা। পিকআপ-গাড়িতে করে ঠিকাদার তাঁদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন, সোমবার ভোররাত ২.৩০ মিনিট থেকে তিনটের মধ্যে মান্ডি জেলার পুলঘ্রাত এলাকার কাছে সুকেতি খাদ জল প্রবাহে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পিকআপ-গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে জোনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮ ও ৩০৪ এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।


ভয়াবহ দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার খবর শোনার পরই টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘হিমাচল প্রদেশের মান্ডিতে দুর্ঘটনার খবর শুনে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা জানায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top