News Flash

  • Home
  • Uncategorized
  • নীতীশের শপথগ্রহণ বয়কট আরজেডি-র, যাচ্ছেন না তেজস্বী
Image

নীতীশের শপথগ্রহণ বয়কট আরজেডি-র, যাচ্ছেন না তেজস্বী

পাটনা, ১৬ নভেম্বর (হি.স.): নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। সোমবার আরজেডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ পরিবর্তন চেয়েছিলেন, যা এনডিএ-র বিরুদ্ধে। পরিবর্তনের জনাদেশ এনডিএ-র বিরুদ্ধে। তাই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি। স্বাভাবিকভাবেই নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তেজস্বী যাদবও।


সোমবার বিকেলেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার। তার আগে আরজেডি টুইট করে জানিয়েছে, ‘আরজেডি শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে। পরিবর্তনের জনাদেশ এনডিএ-র বিরুদ্ধে। বিহারের কর্মহীন, কৃষক, ঠিক শ্রমিক, নিযুক্ত শিক্ষকদের প্রশ্ন করুন, তাঁদের কেমন লাগছে? এনডিএ-র জালিয়াতিতে জনগণ ক্ষুব্ধ। আমরা জনপ্রতিনিধি এবং জনগনের পাশে রয়েছি।


সূত্রের খবর, এদিন নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। বিকেল সাড়ে চারটে নাগাদ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ কুমার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top