News Flash

  • Home
  • Uncategorized
  • জনাদেশ নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে, ফের কটাক্ষ মনোজ ঝা এর
Image

জনাদেশ নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে, ফের কটাক্ষ মনোজ ঝা এর

পাটনা, ১৫ নভেম্বর (হি. স.): বিধানসভা নির্বাচনের পরও তীব্র রাজনৈতিক তরজা অব্যহত বিহারজুড়ে। রবিবাসরীয় সকালে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বর্ষীয়ান আরজেডি নেতা তথা রাজ্যসভার সংসদ মনোজ ঝা। জনাদেশ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে। বিহার এর পরিপূরক স্বতঃস্ফূর্তভাবে বেছে নেবে বলে জানিয়েছেন তিনি। এদিন মনোজ ঝা দাবি করেছেন, কি করে মাত্র ৪০টি আসন পেয়ে একজন মুখ্যমন্ত্রী হতে পারেন? জনাদেশ নীতীশ কুমারের বিরুদ্ধে গিয়েছে। তার ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে।

নীতীশ কুমারের পরিপূরক বিহারবাসী স্বতঃস্ফূর্তভাবে বেছে নেবে। হয়তো এর জন্য আগামী দশদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাগতে পারে। বিজেপি ৭৪টি আসন জিতলেও তাদের কোন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নেই। এমনকি নিজেদের দলের মধ্যে তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ খোঁজার ক্ষেত্রে অনীহা দেখিয়ে এসেছে। আগামী দিনে এই সত্যের ওপর থেকে পর্দা খসে পড়বে। মাত্র ৪০টি আসন পেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসার স্বপ্ন দেখছেন নীতীশ কুমার। আর সেই স্বপ্নের চিত্রনাট্য রচনা করে চলেছে বিজেপি।
 উল্লেখ করা যেতে পারে সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে ৭৪ আসনে, জে ডি ইউ ৪৩ আসনে জিতেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top