News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪১১০০
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪১১০০

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি. স.): ভারতজুড়ে অব্যাহত করোনার বাড়বাড়ন্ত। বিগত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজার ১০০। নিহত ৪৪৭। সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ১৫৬ বলে রবিবার জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে।


 ভারতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ১৪ হাজার ৫৭৯। নিহত ১ লক্ষ ২৯ হাজার ৬৩৫। সুস্থ হয়ে উঠেছে ৮২ লক্ষ ০৫ হাজার ৭২৮। বর্তমান পরিস্থিতিতে ভারতের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ২১৬।

 করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ০৪৫। সুস্থ হয়ে উঠেছে ১৬ লক্ষ ০৯ হাজার ৬০৭। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮০৯।
 তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ০৪৫। সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ১৮ হাজার ৩৯২। নিহত ১১ হাজার ৪৯১। দীপাবলির পরে করোনার বাড়বাড়ন্ত রাজধানী দিল্লিতে। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩২৯। নিহত ৭ হাজার ৪৩২। সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ২৩ হাজার ০৭৮। বর্তমানে কেরলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৫০৮। সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৩০।


 ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফে জানানো হয়েছে শুধুমাত্র ১৪ নভেম্বর, শুক্রবারে করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ০৫ হাজার ৫৮৯। সবমিলিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ কোটি ৪৮ লক্ষ ৩৬ হাজার ৮১৯।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top