News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এডহক শিক্ষকদের কনভেনশন অনুষ্ঠিত
Image

১০৩২৩ এডহক শিক্ষকদের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ অল ত্রিপুরা সরকারি ১০৩২৩ এডহক শিক্ষক-কর্মচারীদের কনভেনশন শুক্রবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে রাজ্যের আটটি জেলা থেকে চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন৷ কনভেনশনে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়৷কনভেনশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান রাজ্য সরকার চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে৷

সংগঠন আশাবাদী শীঘ্রই তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সংগঠন৷ তবে ডিসেম্বর মাসের মধ্যেই যদি চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে তাহারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ তারা অভিযোগ করেন গত ৭ মাস ধরে তারা চাকরিচ্যুত হওয়ায় কোনো বেতন পাচ্ছেন না৷ এর ফলে চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারে অভাব-অনটন চরম আকার ধারণ করেছে৷ অনেক অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার সুযোগ পাচ্ছে না৷চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top