News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে সুস্থতা বেড়ে ৯২.৯৭ শতাংশ, ১২.৩১ কোটি করোনা-টেস্ট
Image

ভারতে সুস্থতা বেড়ে ৯২.৯৭ শতাংশ, ১২.৩১ কোটি করোনা-টেস্ট

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যা ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে সুস্থতার হার ৯২.৯৭ শতাংশে পৌঁছে গেল। একইসঙ্গে ভারতে ১২.৩১ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১২,৩১,০১,৭৩৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৩৯ লক্ষের বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ নভেম্বর (বৃহস্পতিবার সারা দিনে) ভারতে ১১,৩৯,২৩০টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১২,৩১,০১,৭৩৯টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


সুস্থতা যেমন বাড়ছে, তেমনই ভারতে করোনায় মৃত্যু-মিছিল অব্যাহত। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১২৮,৬৬৮ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮,১১,৫৫,৮০ জন (৯২.৯৭ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৪,৮৪,৫৪৭ জন করোনা-রোগী (৫.৫৫ শতাংশ)।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top