News Flash

  • Home
  • Uncategorized
  • জল সংরক্ষণের পক্ষে সওয়াল উপরাষ্ট্রপতির
Image

জল সংরক্ষণের পক্ষে সওয়াল উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি. স.): জল সংরক্ষণের পক্ষে জন আন্দোলনের ডাক দিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। বুধবার তিনি জানিয়েছেন অবিলম্বে পানীয় জলের অপচয় নিয়ে সচেতন না হলে আগামী দিনে জলের অভাব তীব্র আকার ধারণ।

ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড সেরিমনির দ্বিতীয় সংস্করণে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি স্বচ্ছ ভারত প্রকল্পের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন স্বচ্ছ ভারত গণ আন্দোলনে পরিণত হয়েছে। ঠিক একইভাবে জলের অপচয় বন্ধ করার লক্ষ্যে এর অভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পানীয় জলের সম্পদ যে পৃথিবীতে অনন্ত কাল ধরে থাকবে এমনটা ভাবা একান্ত ভুল। ভারতের মতন বড় দেশে জনগণের অংশগ্রহণ ছাড়া কোন কিছুই সম্ভব নয়। দেশজুড়ে যে জলশক্তি অভিযান চলছে তার মূল লক্ষ্য হচ্ছে জল সংরক্ষণ নিয়ে জন আন্দোলন গড়ে তোলা। মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে জল সংরক্ষণের বিষয়ে সচেতন করায় এই প্রকল্পের মূল লক্ষ্য। পৃথিবীতে মিষ্টি জলের তিন শতাংশের কেবল মাত্র ০.৫ শতাংশ পানীয় জল। তাই জীবনশৈলীর পরিবর্তন করে জল সংরক্ষণ এবং জলের ব্যবহার যুক্তিপূর্ণভাবে করার প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে জলে প্রতিটা ফোটা কে বাঁচানো একান্ত প্রয়োজন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top