News Flash

  • Home
  • Uncategorized
  • জেডিইউ-র পতনের জন্য বিজেপি দায়ী : দ্বিগ্বিজয় সিং
Image

জেডিইউ-র পতনের জন্য বিজেপি দায়ী : দ্বিগ্বিজয় সিং

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনে শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে বিজেপি এবং আরজেডি। যুযুধান এই দুটি দলই শেষ পর্যন্ত টানটান লড়াই করে গিয়েছে। কিন্তু বিজেপির জোটসঙ্গী জেডিইউর আসন সংখ্যা উল্লেখজনকভাবে কমেছে। নির্বাচনের টেবিলে কার্যত তিন নম্বরে নেমে এসেছে জেডিইউ। অন্যদিকে লোকজন শক্তি পার্টির অবস্থাও ভাল। তাদের মাত্র একজন প্রার্থী নির্বাচনের বৈতরণী পার করতে পেরেছেন। যদিও লোক জনশক্তি পার্টির সঙ্গে কেন্দ্রে জোট থাকলেও বিহারে কোন জোট করেনি বিজেপি। কিন্তু জেডিইউ এবং লোক জনশক্তি পার্টির নির্বাচনী ভরাডুবির জন্য বিজেপিকে দায়ী করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং।

বুধবার টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কূটনীতি অবলম্বন করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মর্যাদাহানি ঘটিয়েছে বিজেপি। রামবিলাস পাসওয়ানের পরম্পরাকে ধ্বংস করে ছেড়েছে গেরুয়া শিবির। এই মুহূর্তে বিহারের রাজনৈতিক গণ্ডি নীতীশ কুমারের জন্য খুব ছোট হয়ে গিয়েছে। তাঁর উচিত জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করা। জাতীয় স্তরে যে বিভাজনের রাজনীতি চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সমস্ত ধর্মনিরপেক্ষ সমাজবাদীদের সহায়তা করতে এই নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। দেশের বিভিন্ন অংশে নির্বাচনে ভরাডুবি এবং বিহারে কংগ্রেসের বিপর্যয়ের পরও রাহুল গান্ধীর প্রতি আস্থা দেখিয়েছেন দ্বিগ্বিজয় সিং। নিজের অপর এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, দেশের একমাত্র আদর্শের জন্য লড়াই করে চলেছেন রাহুল গান্ধী। এন ডি এ জোটসঙ্গীতের উচিত আদর্শের রাজনীতি কি জিনিস তা বোঝা। আদর্শচ্যুত রাজনৈতিক দল বা নেতৃত্ব কখনোই রাজনীতিতে বেশিদিন টিকে থাকতে পারে না। উল্লেখ করা যেতে পারে এবারের নির্বাচনে লোক জনশক্তি পার্টি ১৩৭ আসনে প্রার্থী দিয়েছিল। তারা জিতেছে কেবলমাত্র একটি আসনে। জেডিইউ জিতেছে মাত্র ৪৩ আসনে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top