News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম যন্ত্রে কারসাজির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ
Image

ইভিএম যন্ত্রে কারসাজির অভিযোগ তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ

পাটনা, ১০ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত গড়াচ্ছে ততোই পিছিয়ে পড়ছে আরজেডি- কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। সর্বশেষ ভোট গণনায় দেখা যাচ্ছে যে বিজেপি এগিয়ে রয়েছে ৭৩ আসানে। জোটসঙ্গী জেডিইউ এগিয়ে ৪২ টিতে। অন্যদিকে আরজেডি এগিয়ে রয়েছে ৭৫ আসনে। কংগ্রেস অবস্থা ভয়াবহ তারা এগিয়ে রয়েছে মাত্র ২৩ আসনে। দলের এই ভরাডুবির জন্য ইভিএম কে দায়ী করলেন কংগ্রেস নেতা উদিত রাজ।

মঙ্গলবার তিনি জানিয়েছেন, কেউ যদি চাঁদ এবং মঙ্গলে কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর মাটিতে থেকে নিয়ন্ত্রণ করতে পারে তবে তাদের কাছে ইভিএম কি জিনিস। হরিয়ানা বিধানসভা নির্বাচনেও কয়েকজন হ্যাকারকে ইভিএম ব্লুটুথের মাধ্যমে হ্যাকিং করার জন্য গ্রেফতার করা হয়েছিল। এই কথা সমস্ত নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র বিহারের জন্য নয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top