News Flash

  • Home
  • Uncategorized
  • জো বাইডেনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

জো বাইডেনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি. স.): মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার গভীর রাতে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, চমকপ্রদ জয়ের জন্য জো বাইডেনকে অভিনন্দন জানাই। ভাইসপ্রেসিডেন্ট থাকাকালীন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বকে সুদৃঢ় করার লক্ষ্যে অসাধারণ, অমূল্য কৃতিত্ব রেখে গিয়েছিলেন তিনি। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে।

উল্লেখ করা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন জো বাইডেন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইসপ্রেসিডেন্ট। এবারের মার্কিনি দেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জো বাইডেনকে খোলাখুলি সমর্থন জানিয়েছিলেন বারাক ওবামা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হচ্ছেন বারাক ওবামা। একে অন্যকে দুজনে বন্ধু বলে সম্বোধন করে থাকেন। ফলে আশা প্রকাশ করা যায় জো বাইডেনের নেতৃত্বে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক আরও বেশি সুন্দর হয়ে উঠবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top