News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম স্তরে সরকারি সহায়তার প্রচার নেই জনপ্রতিনিধিদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী
Image

গ্রাম স্তরে সরকারি সহায়তার প্রচার নেই জনপ্রতিনিধিদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ গ্রাম স্তরে সরকারি সহায়তার প্রচার নেই, তাই জনপ্রতিনিধিদের একহাত নিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ জনগণকে সরকারের ঢালাও সহায়তা সত্ত্বেও শুধুমাত্র প্রচারের অভাবে সমালোচনা হচ্ছে সর্বত্র৷ তার জন্য গ্রাম স্তরে জনপ্রতিনিধিদের উদাসীনতাই সরকারকে কালিমালিপ্ত করতে সাহায্য করছে৷ শনিবার ধলাই জেলার সালেমা ব্লকের অধীনে জামথুম ভিলেজ কমিটির কার্যালয়ে আয়োজিত বিশেষ গ্রামসভায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, এডিসি-র উন্নয়ন চাইছি৷ কিন্তু সহযোগিতা পাচ্ছি না৷ শুধুমাত্র প্রচারের অভাবে সমালোচিত হচ্ছি, হতাশার সুরে বলেন তিনি৷


গ্রামসভায় ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যানের কাছে কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী৷ তাতে জনপ্রতিনিধিদের কীর্তি দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি সম্পর্কে অবগত নন ভিলেজ কাউন্সিলের চেয়ারম্যান৷ অথচ, ওই এলাকায় ৬১৪টি পরিবারের মধ্যে ২৫৮টি পরিবার ওই প্রকল্পে সরকারি আর্থিক সহায়তা পাচ্ছে৷ শুধু তা-ই নয়, নিজ নিজ এলাকায় কত পরিবার রয়েছে, ওই পরিবারে সদস্য কতজন রয়েছেন, সে-বিষয়েও অবগত নন জনপ্রতিনিধিরা৷ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পেলেও প্রচারের অভাবে কেউ জানেন না তারা সরকারি সহায়তা পেয়েছেন বলে৷

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচকমণ্ডলীর ভোটে জয়ী হয়ে তাঁদের ভুলে গেলে চলবে না৷ তাঁদের সুবিধা-অসুবিধা, প্রয়োজন সম্পর্কে খোঁজ রাখতে হবে৷ সরকারি সহায়তার প্রয়োজন হলে তার ব্যবস্থা করতে হবে৷ তেমনি, সরকারি সহায়তা কেউ পেলে তা প্রচারের আলোকে আনতে হবে৷ উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, সারা রাজ্যেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে৷ তা সত্ত্বেও ত্রিপুরা সরকার সমালোচিত হচ্ছে৷ তাঁর সাফ কথা, এডিসি এলাকার উন্নয়ন চাই৷ তাই, অধিকাংশ সময় এডিসি এলাকায় কাটানোর পরিকল্পনা নিয়েছি৷ তবে সকলের সহযোগিতা না হলে এডিসি-র উন্নয়ন সম্ভব নয়৷ বিষয়টি জনপ্রতিনিধিদের বুঝতে হবে৷
এদিন তিনি এলাকার জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন, প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছতে হবে৷ তাঁর ঠিকুজি নিজের কাছে রাখতে হবে৷ তা না হলে, আগামী ভোটে মানুষ প্রত্যাখ্যান করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top