News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে দ্বিমত অসম ও অরুণাচল প্রদেশের
Image

দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে দ্বিমত অসম ও অরুণাচল প্রদেশের

গুয়াহাটি, ৭ নভেম্বর (হি.স.) : আলোর উৎসব দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য অসম এবং অরুণাচল প্রদেশ দ্বিমত পোষণ করছে। অরুণাচল প্রদেশ সরকার দীপাবলিতে রাজ্যবাসীকে বাজি না পোড়ানোর জন্য আবেদন জানিয়েছে। অন্যদিকে, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ প্রত্যাখ্যান করে অসম জানিয়েছে, দীপাবলিতে বাজি বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা জারি করবে না রাজ্য সরকার। তবে পরিবেশ দূষণ থেকে অসমকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা অতিমারির জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বিভিন্ন রাজ্যকে বাজি পোড়ানো এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে নয়াদিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সিকিম দীপাবলিতে বাজি বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

করোনা অতিমারির প্রকোপে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য অরুণাচল প্রদেশ সরকার রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছে। স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে বলেছে, বাজি পোড়ানোর ফলে পরিবেশ দূষণের মাত্রা বাড়বে। তাতে করোনা আক্রান্তদের শ্বাস নিতে সমস্যা হবে। এছাড়া, বাজির ধোঁয়া অন্যান্য রোগও ডেকে আনবে। করোনা-র মধ্যে রাজ্যবাসীর জন্য তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।

তবে অসম ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে বাজির উপর নিষেধাজ্ঞা জারি করবে না। অসমের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন, করোনা-র প্রকোপ থাকলেও দীপাবলিতে বাজির উপর কোনও নিষেধাজ্ঞা জারি করবে না অসম সরকার। পরিবেশ দূষণ হয় না এমন বাজি মানুষ পোড়াতে পারবেন। অসমের এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য নিয়ে রাজ্য সরকার কতটা ভাবছে, সে প্রশ্ন ইতিমধ্যে উঠেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top