News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার নির্বাচন : পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা ফাটাল দুষ্কৃতীরা, শূন্যে গুলি আধাসামরিক বাহিনীর
Image

বিহার নির্বাচন : পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা ফাটাল দুষ্কৃতীরা, শূন্যে গুলি আধাসামরিক বাহিনীর

পাটনা, ৭ নভেম্বর (হি.স.): বিহারের শেষ দফার নির্বাচনে উত্তপ্ত পুর্ণিয়ায় । শনিবার দুপুরে পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাল আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন।

 বিহারে চলছে বিধানসভা নির্বাচনের অন্তিম তথা শেষ দফার ভোটগ্রহণ। শনিবার তৃতীয় তথা অন্তিম দফার নির্বাচনে সকাল থেকে নির্বিঘ্নে ভোটগ্রহণ চললেও দুপুরে পুর্ণিয়ায় বুথের বাইরে বোমা বিস্ফোরণ ঘটাল দুষ্কৃতীরা। এ দিন দুপুর ১২টা নাগাদ  পুর্ণিয়ার ধামধাহা নির্বাচনী কেন্দ্রে ভোট বুথের বাইরে বোমা ফাটায় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামলাতে গুলি চালায় আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন। তবে এর জেরে ভোটদান পর্বে বাধা তৈরি হয়নি, জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ আর শ্রীনিবাস।

পুর্ণিয়ার এস পি বিশাল শর্মা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে ভোটারদের আধাসামরিক বাহিনীর জওয়ানরা দাঁড় করাতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই আচমকা বুথের বাইরে দিশি বোমা ফাটে। যদিও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় শান্তিতেই ওই বুথে ভোটদান চলেছে বলে জানা গিয়েছে।

ধামধাহা কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী সংযুক্ত জনতা দলের লেশি সিং এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী দিলীপ কুমার যাদব।

উল্লেখ্য, তৃতীয় তথা অন্তিম দফায় বিহারের ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। ১৫টি জেলার মধ্যে রয়েছে কিশাণগঞ্জ, মুজফ্ফরপুর, আরারিয়া, দারভাঙ্গা, কাটিহার, সহর্ষা, মাধেপুরা এবং সুপৌল। তৃতীয় দফায় ১,২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৩৫ কোটিরও বেশি ভোটার। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ছ’টা পর্যন্ত চলবে ভোটদান। একইসঙ্গে আজ বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। জেডি (ইউ) সাংসদ বৈদ্যনাথ মাহাতোর প্রয়াণের কারণে বাল্মীকি নগর সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top