News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র-যুব ভবনে রক্তদান শিবির
Image

ছাত্র-যুব ভবনে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ ভারতের ছাত্র যুব ফেডারেশনের ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার আগরতলায় ছাত্র-যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ নর সিং গর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিরোধীদলীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷বলেন যে কোন সংগঠনের সামাজিক দায়িত্ব রয়েছে৷ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সবসময়ই বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করে থাকে৷ তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সংঘটিত করায় তিনি যুব সংগঠনের ভূয়শী প্রশংসা করেন৷

তিনি বলেন দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে সকল অংশের জনগণকে রক্তদানের মতো এক মহতী কাজে এগিয়ে আসা প্রয়োজন৷ রক্ত দানের মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন জীবিত থাকাকালে শুধু নিজের জন্য ভাবলে চলবে না৷ জীবিত থাকাকালে যারা শুধুমাত্র নিজের জন্য এভাবে তারা জীবন্মৃত৷যে মানুষ শুধুমাত্র নিজের কথা না ভেবে অন্যের পাশে দাঁড়ায় সেই মানুষ প্রকৃতপক্ষে জীবিত মানুষ৷

প্রকৃত মানুষ৷ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করে প্রকৃত মানুষের দায়িত্ব পালন করে চলেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷শুধুমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নয় বিভিন্ন সংগঠন কে রক্তদানের মতো এক মহতী কাজে এগিয়ে আসতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আহ্বান জানিয়েছেন৷রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেবপ্রমূখ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top