News Flash

  • Home
  • Uncategorized
  • যাবতীয় প্রস্তুতি শেষ, ৭ নভেম্বর অন্তিম দফার ভোট বিহারে
Image

যাবতীয় প্রস্তুতি শেষ, ৭ নভেম্বর অন্তিম দফার ভোট বিহারে

পাটনা, ৬ নভেম্বর (হি.স.): নির্বাচনী প্রক্রিয়ার সমস্ত ধরনের প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। ৭ নভেম্বর (শনিবার) বিহারে বিধানসভা নির্বাচনের অন্তিম তথা শেষ দফার ভোটগ্রহণ। তৃতীয় তথা অন্তিম দফায় বিহারের ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ। ১৫টি জেলার মধ্যে রয়েছে কিষাণগঞ্জ, কাটিহার, মাধেপুরা এবং সুপৌল। একইসঙ্গে এদিন বাল্মীকি নগর সংসদীয় আসনেরও ভোটগ্রহণ হবে।


তৃতীয় দফায় ১,২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৩৫ কোটিরও বেশি ভোটার। সকাল সাতটা থেকে ছ’টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মাওবাদী-অধ্যুষিত চারটি বিধানসভা কেন্দ্রে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শেষ দফায় ৩৫টি আসনে লড়ছে বিজেপি, জেডি (ইউ) ৩৭টি আসনে, বিকাশশীল ইনসান পার্টি পাঁচটি আসনে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা একটি আসনে। আরজেডি প্রতিদ্বন্দ্বিতা করছে ৪৬টি আসনে, কংগ্রেস প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ২৫টি আসনে এবং বামেরা সাতটি আসনে প্রার্থী দিয়েছেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি ৪২টি আসনে প্রার্থী দিয়েছে, আরএলএসপি ২৩টি আসনে, বিএসপি ১৯টি আসনে এবং এনসিপি ৩১টি আসনে প্রার্থী দিয়েছে।

শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে বিধানসভার স্পিকার বিজয় কুমার চৌধুরী এবং বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহনির। এছাড়াও বিজেন্দ্র যাদব, বীমা ভর্তি, ফিরোজ এবং রমেশ ঋষিদেব-সহ ১২ জন প্রার্থীর ভাগ্যনির্ধারন হবে। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top