News Flash

  • Home
  • Uncategorized
  • ৭-৩০ নভেম্বর দিল্লিতে নিষিদ্ধ আতশবাজি, দুঃশ্চিন্তায় ব্যবসায়ীরা
Image

৭-৩০ নভেম্বর দিল্লিতে নিষিদ্ধ আতশবাজি, দুঃশ্চিন্তায় ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে দিল্লিতে। দিল্লিতে এখন কোভিড-১৯ ভাইরাসের তৃতীয় ওয়েভ চলছে। তার উপর আবার বায়ুদূষণ। সবমিলিয়ে রাজধানীর পরিস্থিতিতে এখন ভীষণ খারাপ। সামগ্রিক পরিস্থিতি বিচার করার পর দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৭ নভেম্বর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে নিষিদ্ধ থাকবে সমস্ত ধরনের আতশবাজি। শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দিল্লিতে সমস্ত ধরনের আতশবাজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের ফলে চিন্তা বেড়ে গিয়েছে আতশবাজি বিক্রেতাদের। দীপাবলি উপলক্ষ্যে অনেকেই আতশবাজি মজুত করে ফেলেছিলেন, তাঁরাই সবথেকে বেশি চিন্তায় পড়েছেন। একজন বিক্রেতা জানিয়েছেন, আচমকা সমস্ত ধরনের আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ১৫-২০ লক্ষ ক্ষতি হবে। এর আগে সরকারি জানিয়েছিল পরিবেশবান্ধব আতশবাজি বিক্রি করা যাবে, তাই মজুত করেছিলাম আমরা। কিন্তু, এখন সমস্ত ধরনের আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। বিক্রেতাদের অনেকেই জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তাঁরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top