News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আবহে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হল দিল্লিতে
Image

করোনা আবহে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ হল দিল্লিতে

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): বায়ু দূষণের সঙ্গে বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা জেরে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে বৃহস্পতিবার টুইট করে দীপাবলির দিন আতশবাজি পোড়ানো ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।


এদিন নিজের টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, মুখ্য সচিব, জেলাশাসক, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। লক্ষ্য করে দেখা গিয়েছে যে উৎসবের মরসুম এবং বায়ু দূষণের জেরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দিল্লিতে। ফলে পুনরায় স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে। অক্সিজেন সিলিন্ডারের যোগান থেকে শুরু করে আইসিইউ শয্যার পরিমাণ বৃদ্ধি করা কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।  

উল্লেখ করা যেতে পারে,দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৪২। এই নিয়ে টানা দুদিন আক্রান্তের সংখ্যা ছয় হাজার পেরিয়ে গেল। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছিল ৬ হাজার ৭২৫।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top