News Flash

  • Home
  • Uncategorized
  • শেষ দফার ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের ১২ জন মন্ত্রীর
Image

শেষ দফার ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের ১২ জন মন্ত্রীর

পাটনা, ৫ নভেম্বর (হি. স.) : বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণে রাজ্যের ১২ মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। এছাড়াও রাজ্যে বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার চৌধুরী, বরিষ্ঠ রাজনীতিবিদ আব্দুলবারী সিদ্দিকী, সিপিআই নেতা রামনরেশ পান্ডে, প্রাক্তন মন্ত্রী রমই রাম, মুকেশ সহনি, প্রাক্তন সাংসদ অশ্বমেধ দেবীর মতন রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাগ্য পরীক্ষা হতে চলেছে ৭ নভেম্বর, শনিবার দিন।

তৃতীয় দফার ভোটগ্রহণে রাজ্যের যে ১২ জন মন্ত্রী ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে ৮ জন জেডিইউ এবং বাকি ৪ জন বিজেপির বলে জানা গিয়েছে। এই আটজন জেডিইউ মন্ত্রীরা হলেন বিজেন্দ্র প্রসাদ যাদব, নরেন্দ্র নারায়ণ যাদব, রমেশ ঋষিদেব, ফিরোজ আহমেদ, লক্ষ্মীশ্বর রায়, বীমা ভারতী, সদন সহানি, মহেশ্বর হাজারী। বিজেপির যে সকল মন্ত্রীদের ভাগ্য পরীক্ষা হবে তারা হলেন প্রমোদ কুমার, সুরেশ শর্মা, বিনোদ নারায়ণ ঝা, কৃষ্ণকুমার ঋষি।

উল্লেখ করা যেতে পারে এই বিদায়ী সরকারের ৩১ জন মন্ত্রীদের মধ্যে ২৬ জন বিধানসভার সদস্য ছিলেন। তার মধ্যে ২৪ জন এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে, তথ্যমন্ত্রী নীরজ কুমার, আবাসনমন্ত্রী অশোক চৌধুরী বিধান পরিষদের সদস্য।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top