News Flash

  • Home
  • Uncategorized
  • আদালত চত্বরে নীরব প্রতিবাদ, ডিজিপি-র কাছে চাইল প্রতিকার
Image

আদালত চত্বরে নীরব প্রতিবাদ, ডিজিপি-র কাছে চাইল প্রতিকার

আগরতলা, ২ নভেম্বর (হি.স.)৷৷ আদালত চত্বরে আইনজীবী নিগ্রহের ঘটনায় আজ সোমবার ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের দ্বারস্থ হয়েছেন৷ শুধু তা-ই নয়, আদালত চত্বরে আইনজীবীরা নীরব প্রতিবাদ প্রদর্শন করেছেন৷ বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন, আমরা ভীত সন্ত্রস্ত হলে সাধারণ জনগণ কোথায় যাবেন?


প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দুই সম্প্রদায়ের ছেলেমেয়ের বিবাহ সংক্রান্ত মামলাকে ঘিরে আইনজীবী গৌতম বণিক এবং অনির্বাণ বসাক নিগৃহীত হয়েছিলেন৷ কয়েকজন যুবক তাঁদের হেনস্তা করেছেন৷ ওই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে৷ কিন্তু বাকিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ তাতে আইনজীবীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন৷ ইতিমধ্যে তাঁরা একাধিকবার বিক্ষোভ প্রদর্শনও করেছেন৷


আজ ত্রিপুরা বার এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের সাথে দেখা করেছেন৷ আইনজীবীদের নিরাপত্তা এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা৷ এ-বিষয়ে আইনজীবী ভাস্কর দেববর্মণ বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমরা এখন ভীষণ শঙ্কিত৷ তাঁর দাবি, পেশার দায়ে আমরা যে কোনও মক্কেলের পক্ষে আদালতে দাঁড়াতে পারি৷ আমাদের সেই অধিকার রয়েছে৷ কিন্তু, আদালত চত্বরে আইনজীবীদের নিগ্রহের ঘটনায় আমাদের আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে৷ তাই আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছে প্রতিকার চেয়েছি, বলেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top