News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনে পরীক্ষার দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ডায়েট কলেজের ছাত্রছাত্রীদের
Image

অনলাইনে পরীক্ষার দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ডায়েট কলেজের ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রাজ্যে করোনা প্রভাবের জন্য রাজ্যের সমস্ত সুকল-কলেজ স্তরের ক্লাস এবং পরীক্ষা অনলাইনে হলেও রাজ্যের এস সি আর টি পরিচালিত ৬ টি ডি এল এড কলেজের পরীক্ষা অফলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর৷ কিন্তু অফলাইনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে অনিচ্ছুক৷ তাই অনলাইনের পরীক্ষার দাবি তুলে সোমবার রাজ্যের ৬ টি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা ভবন ঘেরাও করে৷


পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার সাথে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের জানায় আগামী ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর থেকে ডি এল এড -এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিনক্ষণ ঘোষণার দেওয়া হয়েছে৷ এতে করে ছাত্র-ছাত্রীরা সংক্রমণের আশঙ্কায় ভুগছে৷ তাই অনলাইনে পরীক্ষা সংগঠিত করতে গত ২৯ অক্টোবর দাবি তুলে যুগ্ম অধিকর্তার সাথে দেখা করেছে৷ সে মোতাবেক সোমবার অধিকর্তার সাথে দেখা করার কথা জানানো হয়৷ সোমবার অধিকর্তা ইউ কে চাকমার সাথে দেখা করে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সমস্ত ছাত্র-ছাত্রীরা৷ দাবি জানানো হয় পরীক্ষা অনলাইনে সংগঠিত করার জন্য৷

পরে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান ছাত্রছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীর আরো অভিযোগ তুলে জানান, তাদের পরীক্ষায় অভিভাবকদের সাক্ষর নিয়ে আসার জন্য জানানো হয়েছে৷ এতে স্পষ্ট রাজ্য শিক্ষা দপ্তর ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কোনরকম দায়ভার নিতে চাইছে না বর্তমান পরিস্থিতিতে৷ এতে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top