News Flash

  • Home
  • Uncategorized
  • নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, বাজারে অভিযানে নামল মহকুমা প্রশাসন
Image

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, বাজারে অভিযানে নামল মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ শারদ উৎসব এর আগে থেকেই রাজ্যের বাজারগুলিতে বিভিন্ন সামগ্রী দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে শুরু করেছে৷ কোজাগরী লক্ষ্মীপুজোর পড়ো এই সামগ্রিক দাম আরো ঊর্ধমুখী৷ বিষয়টি প্রশাসনের নজরে আসতেই শনিবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে প্রশাসনিক আধিকারিক, পুলিশ প্রশাসন ও সমস্ত মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সদস্যদের নিয়ে বৈঠক করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব৷ জিনিসপত্রের মূল্য দাম বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়৷


পাইকারি মার্কেট মূল্য ঠিক থাকলেও খুচরো বাজারগুলিতে এই দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার থেকে রাজ্যের বাজারগুলিতে এনফোর্সমেন্ট চালানো হবে৷ এর জন্য বিভিন্ন দল গঠন করে দেওয়া হয়েছে৷ সেই মোতাবেক রবিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার, লেক চৌমুহনী বাজার সহ আরো বেশ কয়েকটি বাজারে সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে এনফোর্সমেন্ট চালানো হয়৷ সদর মহকুমা শাসক জানান সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে৷ তিনি আরো জানান ১৫ দিন আগে যে দাম ছিল সেই দামে আবার ফিরে এসেছে সামগ্রীর দাম৷ এভাবে চললে জিনিসপত্রের দাম কিছুটা কমতে পারে৷ ভারত সরকার ভুটান থেকে আলু আনার চেষ্টা চালাচ্ছে৷

রাজ্যে পেঁয়াজের প্রচুর পরিমাণে মজুত রয়েছে৷ দোকানদারদের বক্তব্য সেভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে না৷ ক্রেতাদের মধ্যে একটা মানসিকতা কাজ করে দামালি সামগ্রীর সংকট বলে প্রচার করা হয়৷ একইসঙ্গে অতিরিক্ত মাত্রায় সামগ্রী কেনার প্রবণতা থাকে৷ যার ফলে একাংশ ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয় সামগ্রির৷ এতে করে সাধারণ মানুষ কষ্ট পায়৷ জাতির কয় ক্ষমতা আছে তারা যাতে বাজারে এসে ফটকাবাজি না করেন তার বার্তা দেন সদর মহকুমা শাসক অসীম সাহা৷ জিনিস পত্রের অভাব নেই প্রচুর পরিমাণে মজুত রয়েছে৷ যাচাই করে ক্রেতাদের সামগ্রী কেনার জন্য বিশেষভাবে পরামর্শ দেন তিনি৷ একইসঙ্গে বাজার কমিটি গুলির সঙ্গে কথা বলেন সদর মহকুমা শাসক৷ ঘন ঘন বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে বলে জানান বিক্রেতারা৷


আগামী দিনে ভালো মাত্রায় সবজি বাজারে আসবে বলে তিনি জানান৷ ফল, মাছ, মাংসের দাম বর্তমানে সঠিক জায়গায় এসেছে বলে জানান তিনি৷ বাজার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলেও জানান৷ এদিন মাস্ক পরিধান ও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার বিষয়টিও খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক৷ সোশ্যাল ডিসটেন্স এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে৷ দোকানদারেরা স্বাভাবিকভাবে মাস্ক পরিধান করেন না৷ এটা চিন্তার বিষয় বলে জানান সদর মহকুমা শাসক৷ এর জন্য বেশ কিছু মানুষকে ফাইন ও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top