News Flash

  • Home
  • Uncategorized
  • মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ক্ষয়ক্ষতির খবর নেই

মৃদু ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ক্ষয়ক্ষতির খবর নেই

ইটানগর, ১ নভেম্বর (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের চাংলাং জেলা। রবিবার সকাল ৮:০১ মিনিটে রিখটার স্ক্যালে ৩.৪ তীব্রতার ভূমিকম্প হয়েছে ভারত-মায়ানমার সীমান্ত জেলা চাংলাঙে। তবে ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র রিপোর্ট অনুযায়ী, আজকের ভূমিকম্পের উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের চাংলাং জেলার ৪৭ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে ২৭.৪৪ অক্ষাংশ এবং ৯৬.৩০ দ্রাঘিমাংশে।

প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। মিজোরাম, মণিপুর, অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় ৪৯ বার ভূমিকম্প হয়েছে। সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চলকে পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই এই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়। এ ব্যাপারে সতর্কতাই একমাত্র অবলম্বন বলে পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

উল্লেখ্য গত ২৪ অক্টোবরও মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা এবং মেঘালয়। ত্রিপুরায় রিখটার স্ক্যালে ৪.১ তীব্রতা এবং ২.৯ তীব্রতার কম্পন হয়েছিল মেঘালয়ের রি-ভই জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top