News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৬, ৯৬৪
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৬, ৯৬৪

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.): ভারতে করোনা দৌরাত্ম্য অব্যাহত। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬, ৯৬৪ জন। ওই সময়ের মধ্যে নিহত ৪৭০। ফলে দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লক্ষ ৮৪ হাজার ০৮৩। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ১১১। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার ৪৫৮। সুস্থ হয়ে উঠেছে ৭৪ লক্ষ ৯১ হাজার ৫১৩ বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। করোনার জেরে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।

সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ১৪২। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯১১। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১ হাজার ২৯৭। নিহত ১৪৮৪। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাডু এবং দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২,১৬৪ এবং ৩২৭১৮। দক্ষিণের আরেক রাজ্য তেলেঙ্গানা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৪১৬। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৫৭৯। ফলে রাজ্যের সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪০ হাজার ০৪৮। বিগত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৯১ হাজার ২৩৯। সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১০ কোটি ৯৮ লক্ষ ৮৭ হাজার ৩০৩।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top