News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার এক সেনা জওয়ান
Image

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার এক সেনা জওয়ান

জয়পুর, ৩১ অক্টোবর (হি. স.): পাকিস্তানি হ্যান্ডলিং সংস্থাকে ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে রাজস্থানে এক সেনা জওয়ানকে (সেনাবাহিনীর গাড়ি চালক) গ্রেফতার করল সিআইডির ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। জয়পুরের স্পেশাল পুলিশ স্টেশনে অভিযুক্তের বিরুদ্ধে নির্ধারিত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এডিজি (ইন্টেলিজেন্স) উমেশ মিশ্র জানিয়েছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ট ছদ্মনামধারী এক মহিলার সঙ্গে সামাজিক মাধ্যমে ক্রমাগত সম্পর্ক রেখে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিচ্ছিল রামনিবাস গোড়া (২৮) নামে এক সেনা জওয়ান। সে সেনাবাহিনীর গাড়ি চালাত। গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ করা যেতে পারে, ধৃত রমনিবাসের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে যে পাকিস্তানি হ্যান্ডলিং এজেন্সি খবর দেওয়ার বিনিময়ে তার একাউন্টে টাকা দিয়েছে। অনেকদিন ধরেই রামনিবাসের ওপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top