News Flash

  • Home
  • Uncategorized
  • সেরা শাসিত রাজ্য : মেঘালয় দ্বিতীয় স্থানে, সিকিম ও ত্রিপুরা প্রথম পাঁচে, বড় রাজ্যের সূচকে অসম পিছনের সারিতে
Image

সেরা শাসিত রাজ্য : মেঘালয় দ্বিতীয় স্থানে, সিকিম ও ত্রিপুরা প্রথম পাঁচে, বড় রাজ্যের সূচকে অসম পিছনের সারিতে

আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : দেশের ছোট রাজ্যগুলির মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্য সেরা শাসিত রাজ্যের সূচকে প্রথম পাঁচে স্থান করে নিয়েছে। ওই সূচকে দ্বিতীয় স্থানে মেঘালয়, চতুর্থ সিকিম এবং ত্রিপুরা পঞ্চম স্থানে রয়েছে। ওই সূচকে সবচেয়ে অন্তিম রাজ্য মণিপুর। তেমনি, বড় রাজ্যগুলির সূচকে অসমও পেছনের সারিতেই রয়েছে।

সম্প্রতি, পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার দেশের সমস্ত রাজ্যগুলিকে নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে। দেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ নিয়ে গবেষণামূলক প্রতিবেদনে সমস্ত রাজ্যের অবস্থান তুলে ধরা হয়েছে। তাতে গোয়া ছোট রাজ্যগুলির সূচকে শীর্ষস্থান অর্জন করেছে। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থানে রয়েছে হিমাচল প্রদেশ।

পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার-এর গণবিষয়াবলী সূচকে ১১টি রাজ্য রয়েছে। তাতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়কে বাদ দিয়ে চতুর্থ স্থানে সিকিম, পঞ্চম স্থানে ত্রিপুরা, ষষ্ঠ স্থানে অরুণাচল প্রদেশ, সপ্তম স্থানে মিজোরাম, অষ্টম স্থানে নাগাল্যান্ড এবং একাদশ স্থানে রয়েছে মণিপুর। এই সাফল্যের জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা টুইট করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, ছোট রাজ্যগুলির মধ্যে সেরা শাসিত রাজ্যের সূচকে মেঘালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এতে আমি ভীষণ খুশি। তিনি জানান, মেঘালয় গণবিষয়াবলী সূচকে ০.৭৯৭ পয়েন্ট অর্জন করেছে।

প্রতিবেদন অনুসারে গণবিষয়াবলী সূচকে সিকিম ০.৬০২ পয়েন্ট, ত্রিপুরা ০.১৪৫ পয়েন্ট, অরুণাচল প্রদেশ ০.০৪৮ পয়েন্ট, মিজোরাম -০.০৫৫ পয়েন্ট, নাগাল্যান্ড -০.০১১৬ পয়েন্ট এবং মণিপুর -০.৩৬৩ পয়েন্ট অর্জন করেছে। এদিকে, ১৮টি বড় রাজ্যগুলির সূচকে অসম ১৩ তম স্থানে রয়েছে। অসম -০.০৬৭১ পয়েন্ট অর্জন করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top