News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পামুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Image

চাম্পামুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ খয়ের পুর পুলিশ আউটপোস্ট এলাকার পূর্ব চাম্পামুরা এলাকায় এক গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছে৷ মৃত গৃহবধূর নাম প্রীতি দাশ৷ স্বামীর নাম সমর দাস৷ সংবাদ সূত্রে জানা গেছে,বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে৷


নির্যাতন সহ্য করেই স্বামীর সংসার করছিল ওই গৃহবধূ৷ কিন্তু শেষ পর্যন্ত বেঘোরে প্রাণ দিতে হয়েছে গৃহবধূ প্রীতি দাশকে৷ গৃহবধূকে হত্যা করে তার বাপের বাড়িতে খবর পাঠানো হয় বলে বাপের বাড়ির লোকজন জানিয়েছেন৷ মৃত্যু সংবাদ পেয়ে বাপের বাড়ির লোকজন তার বাড়িতে আসলে বাপের বাড়ির লোকদের ওপর হামলা সংগঠিত করা হয় বলে অভিযোগ৷ সমস্ত ঘটনা জানিয়ে খয়ের পুর আউটপোস্ট মৃতার বাপের বাড়ির তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

উল্লেখ্য রাজ্যে গৃহবধূ নির্যাতন এবং হত্যার ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ এটি একটি ভয়ানক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ বাপের বাড়ির লোক জনরা পাত্র পক্ষের চাহিদামত পর ও অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়ার পরও শ্বশুরবাড়িতে গিয়ে গৃহবধূরা সুখে স্বাচ্ছন্দে দাম্পত্য জীবন কাটাতে পারছে না৷নারী অধিকার সুরক্ষার জন্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত অধিকার বাস্তবায়িত করা কষ্টকর হয়ে উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top