News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে রেশন দেবে নাগাল্যান্ড সরকার
Image

৫৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে রেশন দেবে নাগাল্যান্ড সরকার

কোহিমা, ২৯ অক্টোবর (হি.স.) : নাগাল্যান্ডে ৫,৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে শুকনো রেশন দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগাল্যান্ড সরকার এই পদক্ষেপ নিতে চলেছে। গত ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দিয়েছিল। 

আদালতে নাগাল্যান্ড সরকারের পক্ষে আইনজীবী জানিয়েছেন, যৌনকর্মীদের বিনামূল্যে রেশন দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। সমস্ত পদ্ধতি অনলাইন হওয়ায় কিছু সমস্যা হচ্ছে। তাতে আদালতের বক্তব্য, অনলাইন পদ্ধতিতে আরও দ্রুততার সাথে সমস্ত কাজ হওয়ার কথা। আদালত বলেছে, দেশের অধিকাংশ রাজ্যই যৌনকর্মীদের বিনামূল্যে রেশন সরবরাহ করছে। আদালতের সাফ কথা, মানবিকতার দৃষ্টিতে যৌনকর্মীদের বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা অবিলম্বে করা উচিত। ফলে, নাগাল্যান্ড সরকার এবার রাজ্যের ৫,৩১৫ জন যৌনকর্মীকে বিনামূল্যে শুকনো রেশন দেওয়ার বন্দোবস্ত করছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top