News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণের মাত্রা বাড়ছে দিল্লিতে, দূষিত হরিয়ানা-কর্ণাটকও
Image

দূষণের মাত্রা বাড়ছে দিল্লিতে, দূষিত হরিয়ানা-কর্ণাটকও

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দূষণের মাত্রা বাড়ছে দিল্লিতে। রাজধানী দিল্লির পাশাপাশি বায়ুদূষণের কবলে হরিয়ানার গুরুগ্রাম এবং কর্ণাটকের কালাবুরাগিও। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির আর কে পুরমে বাতাসে পিএম ২.৫-এর মাত্রা ছিল ৪১৭, আইটিও-তে ৩৫৬ এবং আলিপুরে বাতাসের গুণমান সূচক অর্থাৎ এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৪২। সর্বত্রই দূষণ পরিস্থিতি ছিল ‘মারাত্মক’। এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির ইন্ডিয়া গেট, রাজপথ-সহ রাজধানীর বিভিন্ন প্রান্ত।

দিল্লির পাশাপাশি শুক্রবার সকালে হরিয়ানার গুরুগ্রাম এবং কর্ণাটকের কালাবুরাগিও ছিল ধোঁয়াশার কবলে। গুরুগ্রামে বাতাসের গুণমান সূচক ছিল ‘খুব খারাপ’। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর-৫১-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০১ (খুব খারাপ)। কর্ণাটকের কালাবুরাগির বাতাসও ছিল অস্বাস্থ্যকর। সকাল ন’টা নাগাদ কালাবুরাগির লাল বাহাদুর শাস্ত্রী এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৭৮।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top