News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌরায় দুর্ঘটনায় হতাহত সহোদর দুই ভাই
Image

কলমচৌরায় দুর্ঘটনায় হতাহত সহোদর দুই ভাই

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ অক্টোবর৷৷ ইকো গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনরয়েছেন৷ হতাহতরা সহোদর ভাই বলে পরিচয় পাওয়া গেছে৷


বৃহস্পতিবার সকালে সিপাহিজলা জেলার নয়নজলা মাদ্রাসার সামনে বাইক ও ইকোগাড়ির সংঘর্ষ হয়েছে৷ এতে শ্যামল নমশূদ্র (৩১) এবং তার ছোট ভাই মাধবনমশূদ্র (২৬) গুরুতর আহত হন৷ তাদের বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেনিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উভয়ের শারীরিক অবস্থা গুরুতর দেখে জিবিহাসপাতালে স্থানান্তর করেন৷ পথে শ্যামল নমশূদ্রের মৃত্যু হয়েছে৷ তাঁর ছোটভাই আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ঘটনা সংঘটিত করেঘাতক ইকো গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক৷কলমচৌড়া থানার পুলিশ ওই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ পুলিশ বাইকটি আটক করেথানায় নিয়ে গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top