News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক শংকর রায়কে হুমকি দিয়ে জোলাইবাড়ি বাজারে পোস্টারিং
Image

বিধায়ক শংকর রায়কে হুমকি দিয়ে জোলাইবাড়ি বাজারে পোস্টারিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক শঙ্কর রায়কে হুমকি দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় লাগানো হলো পোষ্টার৷ দীর্ঘ দিন ধরে বিজেপি জোলাবাড়ি মণ্ডলের অভ্যন্তরে ঝামেলা চলছিল৷ মণ্ডল সভাপতি হিসাবে তমাল বৈদ্য দায়িত্ব গ্রহণের পর ঝামেলা বৃদ্ধি পায়৷ তার কারন হিসাবে অনেকে বলছেন উপরি কামাই৷


কারন তমাল বৈদ্য মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর মণ্ডলের অভ্যন্তরে থেকে যারা বাকা পথে অর্থ উপারজন করতো তাদের সেই অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল৷ ঝামেলা এমন পর্যায়ে পৌছায় যে তমাল বৈদ্য নিজেই নাকি মণ্ডল সভাপতির পদ থেকে সরে যেতে চাইছিলেন৷ যদিও দলের পক্ষ থেকে তমাল বৈদ্যর অসুস্থতার কারন দেখিয়ে ১৭ অক্টোবর নয়া সভাপতির নাম ঘোষণা করা হয়৷ জোলাইবাড়ীর মন্ডলের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় অজয় রিয়াংকে৷ এই নিয়ে ক্ষোভ আরও বৃদ্ধি পায়৷ ১৭ অক্টোবর বিলোনিয়ায় সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতির নাম ঘোষনা করলেন বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়৷

নতুন মন্ডল সভাপতি নিয়োগের পর থেকে জোলাইবাড়ি মণ্ডলের অভ্যন্তরে অশান্তি বৃদ্ধি পেতে থাকে৷ একাংশ দলীয় কর্মী সামাজিক মাধ্যমে নানান মন্তব্য শুরু করে৷ এরই মধ্যে রবিবার রাতে কে বা কাহারা বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা শঙ্কর রায়কে হুশিয়ারী দিয়ে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন জায়গায় পোষ্টার লাগায়৷ তার পাশাপাশি জোলাইবাড়ী বিজেপির দলীয় কার্যালয়ে সামনে পোষ্টার লাগিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়৷ সোমবার সকালে বিষয়টি বিজেপি দলের কর্মী সহ সাধারন মানুষের নজরে আসে৷ তারপর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে৷ যে কোন সময় যে কোন ধরনের ঘটনা ঘটতে পারে জোলাইবাড়িতে৷ বিধায়ক শঙ্কর রায়কে হুশিয়ারি দিয়ে পোষ্টার লাগানোর বিষয়ে বিজেপি দলের কেউই মুখ খুলতে নারাজ৷ এখন দেখার দলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top