News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয়ভাবে নৈশ কার্ফিউ জারির সিদ্ধান্ত হয়নি : মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয়ভাবে নৈশ কার্ফিউ জারির সিদ্ধান্ত হয়নি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় দুগর্োৎসবে কেন্দ্রীয়ভাবে নৈশ কার্ফিউ জারির কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ সোমবার এ-কথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তবে প্রয়োজনের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলাশাসক এ-বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন, জানান তিনি৷


আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী আগরতলা সহ ত্রিপুরায় অপরাধের সংখ্যা কমেছে৷ তাছাড়া আগরতলায় ইনটিগ্রেটেড কমান্ড কন্েন্টাল ব্যবস্থা চালুর ফলে সবসময় আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন দুর্গাপূজায় কেন্দ্রীয়ভাবে নৈশ কার্ফিউ জারির বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ মুখ্যসচিব দুগর্োৎসব সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছেন৷ তবে, স্ব স্ব জেলাশাসকরা প্রয়োজনের ভিত্তিতে কার্ফিউ জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসন্ন দুর্গাপূজায় সকলকে করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় নিয়মবিধি মেনে চলার আহ্বান জানান৷ মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা ও ট্রাফিক আইন মেনে চলার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি অনুরোধ জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top