News Flash

  • Home
  • Uncategorized
  • পেঁচারথল বাজারে অগ্ণিকান্ডে পুড়ল ১৫টি দোকন সহ বসত ঘর
Image

পেঁচারথল বাজারে অগ্ণিকান্ডে পুড়ল ১৫টি দোকন সহ বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ পেঁচারথল বাজারে গতকাল গভীর রাতে বিধবংসী অগ্ণিকান্ডে বাজারের একাংশ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার গভীর রাতে পেচারথল বাজারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় লোকজন রা৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ওরা বেরিয়ে এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷


খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজে অংশ নেয়৷ দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালানোর পর আগুন আয়ত্তে আনা হয়৷ অবশ্য এরই মধ্যে পেচারতল বাজারের ১৫ টি দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়৷এছাড়া বাজার সংলগ্ণ একটি বসতবাড়ি ও অগ্ণিকাণ্ডের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে৷ দমকল বাহিনী এবং পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন৷ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে৷ অবশ্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top