News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলার অস্বাভাবিক মৃত্যু, মৃতদেহ ময়নাতদন্ত না করেই সৎকার, ক্ষোভ
Image

মহিলার অস্বাভাবিক মৃত্যু, মৃতদেহ ময়নাতদন্ত না করেই সৎকার, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ মোহনপুরের সাত ডুবিয়া গ্রামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর পরময়না তদন্ত না করেই মৃতদেহের সৎকার করানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ মৃত মহিলার নাম পারুল সূত্রধর৷ পুত্রের নাম রাজ কুমার সূত্রধর৷


সংবাদ সূত্রে জানা যায় পারুল সূত্রধর নামে ওই মহিলা বিষপানে আত্মহত্যা করেন৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ময়না তদন্ত না করে বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ আশ্চর্যজনক বিষয় হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরও কেন ময়না তদন্ত না করে মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হল৷ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে এলাকার জনগণের মধ্যে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ ময়না তদন্ত না করে মৃতদেহ সৎকার করার পর স্থানীয় জনগণ এ বিষয়ে সরব হয়েছেন৷ এর পেছনে কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top