News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির কাছে গোটা দলটাই পরিবারের মতো : জে পি নাড্ডা
Image

বিজেপির কাছে গোটা দলটাই পরিবারের মতো : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেস, আরজেডি-সহ দেশের একাধিক রাজনৈতিক দলের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। শনিবার উত্তরাখণ্ডে দলীয় কার্যালয়ে নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক সূচনা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে করেন জগত প্রকাশ নাড্ডা। পরে দলীয় কার্যকাদের সঙ্গে আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, দলের সার্বিক কর্মকাণ্ড যদি একটি নির্দিষ্ট নেতার বাসভবন থেকে হতে থাকে, তবে সেই পরিবারটি রাজনৈতিক দলে পরিণত হয়ে যায়। কিন্তু বিজেপির কাছে গোটা দলটাই পরিবারের মতো।


নাড্ডা আরও বলেন, বর্তমানে বিজেপিকে বাদ দিলে ভারতের অন্য যে কোনও দলের দিকে তাকালে দেখা যাবে একটি নির্দিষ্ট পরিবারের সীমাবদ্ধতার মধ্যে ঠেকেছে দলের কার্যকালাপ। কংগ্রেস-সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।এই সব দলের নেতা এবং কর্মীরা সেই পরিবারের ভাই, বোন, মা এবং সন্তানদের রাজনৈতিক ভাবমূর্তি বাঁচাতে ব্যস্ত। এমনও দল দেখা গিয়েছে খুড়তুতো ভাইদের মধ্যে রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে দলের অন্দরে। কিন্তু বিজেপি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল। বিজেপির কাছে গোটা দলটাই পরিবার। উল্লেখ করা যেতে পারে চলতি মাসের শেষের দিকে বিহারে প্রথম দফার বিধানসভার নির্বাচন। পূর্ব ভারতের হিন্দিভাষী এই রাজ্যে আরজেডি, এলজেপি মতন দলগুলি নির্দিষ্ট একটি পরিবারের প্রতি আনুগত্য দেখিয়ে চলেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সেখানেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে পরিবারতন্ত্র ক্রমাগত শক্ত হয়ে চলেছে। রাজ্য রাজনীতিতে চলতি স্লোগান হয়ে গিয়েছে ‘পিসি-ভাইপো’।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top