News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিজেপির সাংগঠনকি দূর্বলতা কাটিয়ে উঠার দিশা দেখাতে নেতৃত্বদের সাথে বৈঠক জামওয়ালের
Image

রাজ্যে বিজেপির সাংগঠনকি দূর্বলতা কাটিয়ে উঠার দিশা দেখাতে নেতৃত্বদের সাথে বৈঠক জামওয়ালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ শুক্রবার প্রদেশ বিজেপির বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জাময়াল, প্রদেশ বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা৷


মূলত বিজেপির একাংশ বিধায়ক যখন দিল্লি ছুটে যায়, ঠিক তখন দলের সাংগঠনিক বিষয় খতিয়ে দেখতে রাজ্যে আসেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জামওয়াল৷ রাজ্যে আসার পর ধারাবাহিক ভাবে বৈঠক করে যাচ্ছেন৷ ইতিমধ্যে তিনি প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব, প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্য, প্রদেশ বিজেপির অফিস বিয়ারারদের সাথে পৃথক পৃথক বৈঠক করে সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেন৷ এবং সংগঠনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখেন৷

প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা জানান সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করতে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক মন্ত্রী অজয় জামওয়াল রাজ্যে এসেছেন৷ তবে একাংশ বিধায়কের দিল্লি অবস্থান করার বিষয়ে তিনি মুখ খুলতে অসম্মতি প্রকাশ করেন৷ তিনি বলেন যারা দিল্লি অবস্থান করছে তারাও দলের সদস্য৷ তাদের সাথে আলোচনা করে সবকিছুর সমাধান করা হবে বলে জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top